• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে তোর মা জননী, হায় তোদের মা জননী – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » ওরে তোর মা জননী, হায় তোদের মা জননী – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
ওরে তোর মা জননী, হায় তোদের মা জননী
আমার সাধের খঞ্জনি
সুরের গলায় লইটকা আছে অসুরের বন্ধন
না না না মা বড় ধন, অমূল্য রতন
সে যে দুঃখের পাষাণে ঘষা সুবাসে চন্দন ।।

হুম, মা যে তোদের গুণবতী হারে হারে চিনি
যাত্রা গানের চিকন সানাই ভাঙ্গা হারমনি
এই জনমের গলার কাঁটা সোহাগী ঘরনী
উচিত কথা কইতে গেলে চোক্ষে ঝরে পানি
চোক্ষেরই পানি, চোক্ষেরই পানিতে খাইলাম নাকানিচুবানি ।
ঘরের শোভা মাকে আমার কতো অনাদরে
হেলায় ফেলায় জ্বালা দিলা সারা জনম ভরে
ও বা আগুন বুকে নিয়ে মা যে তোমার ঘরে
চোখের জলের সাথী হয়েও তোমার সেবা করে
আমরা বাঁচি সুখে দুখে মায়ের আঁচল ধরে
মা ছাড়া এই শূন্য ঘর নিশিরও কান্দন ।।

মা যে আমার দুঃখ সুখের সোনা রূপার কাঠি
দিবানিশি এ সংসারে ঘন দুধের বাটি
মা যে আমার মাটির মায়া সোনা মণি ধান
বাঁশ বাগানে চান্দের আলো ঘুম পাড়ানী গান ।
জানি জানি সবই জানি মনে মনে রাখি
এতো আদর পেলে যদি উড়াল দেয় সে পাখি
সেই ভয়েতে যখন তখন করি যে শাসন
ছন্নছাড়া জীবনে সে মায়ারই বন্ধন ।।

*

গান – ওরে তোর মা জননী, হায় তোদের মা জননী
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন
সুরকার: আলাউদ্দীন আলী
ছায়াছবি: গোলাপী এখন ট্রেনে
Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:ওরে ও পরদেশী যাবার আগে দোয়াই লাগে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:ওগো মোর মধুমিতা – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑