ওরে ও পরদেশী,
যাবার আগে দোয়াই লাগে
একবার ফিরে চাও
আবার তুমি আসবে ফিরে
আমায় কথা দাও ।।
প্রথম বারেই তোমায় দেখে
আকাশ বাতাস সাক্ষী রেখে
মন দিয়েছি কখন আমি
নিজেই জানিনা
এই মনটারে পায়ে দ্বলে
কেন চলে যাও ।।
এমন আগুন জ্বেলে বুকে
অশ্রু দিয়ে দুটি চোখে
ভালোবাসার স্বপ্ন আমার
ভেঙে দিও না
পাষাণে বুক বেঁধো না গো
আমার মাথা খাও ।।
*
গান – ওরে ও পরদেশী যাবার আগে দোয়াই লাগে
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন
সুরকার: সত্য সাহা
ছায়াছবি: আসামি
Leave a Reply