পারি না ভুলে যেতে, স্মৃতিরা মালা গেঁথে
হারানো সে পৃথিবীতে ডেকে নিয়ে যায়
আমারে কাঁদায়, আমারে কাঁদায় ।।
কেউ যদি এ মুখ দেখে আমাকে দুখী বলে
সুধায় যদি কেন ভাসি পোড়া এই চোখের জলে
আমার সকল কথার জবাব যেন তখনই হারায় ।।
আমায় দিয়ে ভুল ঠিকানা সে আছে কত দূরে
ছিড়া তার ভাঙ্গা সেতার বাজে না আগের সুরে
তবু, ফেলে আসা পথে যেতে সমুখে দাঁড়ায় ।।
*
গান – পারি না ভুলে যেতে, স্মৃতিরা মালা গেঁথে
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: শাহনাজ রহমতুল্লাহ
সুরকার: আলাউদ্দিন আলী
ছায়াছবি: স্বাক্ষী
Leave a Reply