• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
প্রেমের আগুনে, প্রেমের আগুনে,
প্রেমের আগুনে জ্বলে গেলাম
সজনী গো, সে আগুন চোখে দেখলাম না ।
পিরিতি, পিরিতি, পিরিতি, পিরিতি,
পিরিতি রীতিনীতি শেখাও
সজনী গো, পিরিতি আজো শিখলাম না ।।

নিম তিতা নিশিন্দা তিতা
আরো তিতা পানের খর
সেই না তিতা লাগে গো মিঠা
নারী যদি পায় প্রানের নাগর ।
আম মিঠা জাম মিঠা
আরো মিঠা ফুলের মৌ
সেই না মিঠা লাগে গো তিতা
না থাকলে কাছে সুন্দরী বউ ।
সেই তিতা মিঠার স্বাদ দেব,
সজনী গো, পিরিতি করো সাধনা ।।

বক সাদা পালক সাদা
আরো সাদা কাশের বন
সেই না সাদা লাগে গো কালো
পুরুষ না বুঝলে নারীর মন ।
মেঘ কালো ভ্রমরা কালো
আরো কালো মাথার চুল
সেই না কালো লাগে গো ভালো
নারীর অঙ্গে ফুটলে ফুল ।
সেই ফুলের মধু,অঙ্গে শুকায়
সজনী গো,বয়সের ভার মানে না,
সজনী গো,আমাকে করলে দিওয়ানা ।।

*

গান – প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: রুনা লায়লা ও জাফর ইকবাল
সুরকার: আলাউদ্দিন আলী
ছায়াছবি: ফকির মজনু শাহ
Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:জীবন সাথী তুমি আমার প্রাণের অলঙ্কার – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:পারি না ভুলে যেতে, স্মৃতিরা মালা গেঁথে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑