• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বুলবুল পাখি ময়না টিয়ে – লিরিক্স – সলিল চৌধুরী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বুলবুল পাখি ময়না টিয়ে – লিরিক্স – সলিল চৌধুরী
বুলবুল পাখি ময়না টিয়ে
আয় না যা না গান শুনিয়ে ।
দূর দূর বনের গান
নীল নীল নদীর গান
দুধভাত দেব সন্দেশ মাখিয়ে ।।

ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায়
কুলকুল কুলকুল রোজ বয়ে যায়,
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী গল্প শোনায়
রাজার কুমার পক্ষীরাজ চড়ে যায় ।
ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা-
এলি কি বল না সেই দেশ বেড়িয়ে ।।

কোন গাছে কোথায় বাসা তোদের।
ছোট্ট কি বাচ্চা আছে তোদের।
দিবি কি আমায় দু’টো তাদের।
আদর করে আমি পুষব তাদের ।
সোনার খাঁচায় রেখে ফল দেবো খেতে
রাধে কৃষ্ণ গান দেবো শিখিয়ে ।।

*

গান – বুলবুল পাখি ময়না টিয়ে
লিরিক্স – সলিল চৌধুরী
কণ্ঠশিল্পী: অন্তরা চৌধুরী রূপন্তী
সুরকার: সলিল চৌধুরী
Category: বাংলা লিরিক্সTag: সলিল চৌধুরী
Previous Post:পথ হারাবো বলেই এবার পথে নেমেছি – লিরিক্স – সলিল চৌধুরী
Next Post:যদি কিছু আমারে শুধাও – লিরিক্স – সলিল চৌধুরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑