• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি – লিরিক্স – সলিল চৌধুরী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পথ হারাবো বলেই এবার পথে নেমেছি – লিরিক্স – সলিল চৌধুরী
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি ।।

নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে
সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে ।
নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি
এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি ।।

চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নি যে,
অচেনায় হারায়ে তাই আবার খুঁজি নিজে ।

সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা
সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা ।
রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি
সুর হারাবো বলেই সেতার সুরে বেঁধেছি ।।

*

গান – পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
লিরিক্স – সলিল চৌধুরী
কণ্ঠশিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
সুরকার: সলিল চৌধুরী
Category: বাংলা লিরিক্সTag: সলিল চৌধুরী
Previous Post:না যেও না রজনী এখনো বাকি – লিরিক্স – সলিল চৌধুরী
Next Post:বুলবুল পাখি ময়না টিয়ে – লিরিক্স – সলিল চৌধুরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑