কিছু খুশী কিছু নেশা ভরা
এই সুন্দর আলো ঝরা বেলাতে
মন যেন গুনগুন করে গো
মন হারানোর এই খেলাতে ।।
একটি ফুলের মধু গন্ধে
আর বাতাসের আনমনা ছন্দে
কে যেন আমায় আজ ডেকে যায়
ভেসে যাই স্বপ্নের ভেলাতে ।।
আলো-হাসি ভালোবাসি তাই কি
শুধু আলো আরো আলো চাই কি ।
মাধবী ও মধুপের মিতালি
প্রাণে মোর রবেনা গীতালি
আপনারে আজ যাই ভুলে যাই হাসি
জাগে ফাগুনের মেলাতে ।।
***
গান – কিছু খুশী কিছু নেশা ভরা
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়
সুরকার: রবীন চট্টোপাধ্যায়
ছায়াছবি: স্মৃতি টুকু থাক
Leave a Reply