• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমাকেই ভেবে প্রহর ফুরায় – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » তোমাকেই ভেবে প্রহর ফুরায় – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
তোমাকেই ভেবে প্রহর ফুরায়
দিন আসে দিন যায়,
স্মৃতির কবিতা লিখি যে চোখেরই জলে ।
সোনার হরিণ ধরে হেসেছি যে ভুল করে,
তুমি তো বোঝালে বিরহ যে কার বলে ।।

নিয়তি আমায় করে আজ উপহাস
এ নয় জোত্স্নায় যেন রাহুর গ্রাস ।
কত মমতায় গাঁথা সেই মালাখানি
ঝরে ঝরে যায় শুধু পলে পলে ।।

আজ যে বুঝেছি আঘাত পাবার পর
প্রদীপের প্রেমে ধরা দেয় নাকো ঝড় ।
যে কটি নিমেষ দিয়েছিলে তুমি মোরে
মনে তারা ভিড় করে দলে দলে ।।

***

গান – তোমাকেই ভেবে প্রহর ফুরায়
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: মৃণাল চক্রবর্তী
সুরকার: অজয় দাস
Category: বাংলা লিরিক্সTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:এমন একটি গল্প বলতে পারো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:কিছু খুশী কিছু নেশা ভরা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑