• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শিং নেই তবু নাম তার সিংহ – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » শিং নেই তবু নাম তার সিংহ – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নেই তবু অশ্বডিম্ব–
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচ্যাকা হাম্বা হাম্বা টিক্ টিক্ টিক্ টিক্ ।
দাও ভাই নাকে এক টিপ নস্যি,
খাও তার পরে এক মগ লস্যি,
লাগে জুড়ি জুড়ি সুড়সুড়ি হ্যাঁচ্চো হ্যাঁচ্চো ছিক্ ছিক্ ছিক্ ছিক্ ।।

দুই পায়ে পরে নাগরা
যাও নয় হেঁটে আগরা
জামতলা আমতলা নিমতলা পথে পাবে |
নয় নয় এতো ঠাট্টা
খাও পেট ভরে গাঁট্টা
কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে |
টক্ টক্ টক্ টক্ টরে টককা
আর কত দূরে বোগদাদ মক্কা ।।
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচ্যাকা টিক টিক টিক টিক ।

গোলগাল বিশু নন্দী
দিনরাত আঁটে ফন্দি
জুড়ি জুড়ি ভুরি ভুরি বড় বড় কথা বলে ।
তাগরাই বেঁটে বড়দা
খায় পান সাথে জরদা,
গুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে ।
এবাড়ির খেঁদী যায় ভুরু কুঁচকে,
ওবাড়ির খ্যাঁদা হাসে মুখ মুচকে ।।
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচ্যাকা হাম্বা হাম্বা টিক্ টিক্ টিক্ টিক্ ।

***

গান – শিং নেই তবু নাম তার সিংহ
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: কিশোর কুমার
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
ছায়াছবি: লুকোচুরি
Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑