• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো
গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ তো ।।

তারপরে পৃথিবীতে আঁধারের ধূপছায়া নামবেই
মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবেই;
সে আঁধার নামুক না, গুঞ্জন থামুক না
কানে তবু রবে তার রেশ তো ।।

তারপরে সারারাত দু’জনেই একা একা ভাববো
হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে এক কাব্য ।

জোনাকিরা দীপ জ্বেলে আমাদের সাথে রাত জাগবেই,
দু’টি প্রাণে চুপে চুপে নতুন সে সুর এক লাগবেই;
জোনাকিরা জাগুক না, প্রাণে সুর লাগুক না
চাওয়াতে পাওয়াতে হবে শেষ তো ।।

***

গান – সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
সুরকার: নচিকেতা ঘোষ
ছায়াছবি: ইন্দ্রাণী
Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:হয়তো কিছুই নাহি পাব – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:শিং নেই তবু নাম তার সিংহ – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑