• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তা বলে কি প্রেম দেবে না – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » তা বলে কি প্রেম দেবে না – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
তা বলে কি প্রেম দেবে না
যদি মারি কলসীর কানা নেশার ঝোঁকে ।
যদি জগাই-মাধাই না থাকতো
তবে নিমাইকে কি চিনতো লোকে ।।

পুরাণেই তো আছে বলা
সোমরসেতে ভিজিয়ে গলা,
ছুটতো আগুন দ্বিগুণ হয়ে
মহাদেবের তিনটি চোখে ।
তবে কেন মাতাল হলে
কথা ওঠে মর্ত্য লোকে ।।

নানান জ্বালায় জ্বলে মরি
তাই তো একটু নেশা করি,
এমন দোসর কে আছে তার
মানুষেরই দুঃখ শোকে ।
নেশার ঘোরে কি বলতে কি
বলে ফেলি একে ওকে ।।

***

গান – তা বলে কি প্রেম দেবে না
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: মান্না দে
সুরকার: নচিকেতা ঘোষ
ছায়াছবি: মৌচাক
Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:কত দূরে আর নিয়ে যাবে বলো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑