• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কত দূরে আর নিয়ে যাবে বলো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » কত দূরে আর নিয়ে যাবে বলো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কত দূরে আর নিয়ে যাবে বলো
কোথায় পথের প্রান্ত ।
ঠিকানা হারানো চরণের গতি
হয় নি কি তবু ক্লান্ত ।।

পিছনের পথে উঠেছে ধূলির ঝড়
সমুখে অন্ধকার
বলো তবে ওগো কবে হবে অভিসার ।
তৃষিত আশারে কোরো না গো তুমি ভ্রান্ত ।।

তবুও তো যেতে হবে
কাঁটা বিঁধে পায়ে যদি গো রক্ত ঝরে,
অশ্রুতে মোর তবু হাসি ছুঁয়ে রবে ।

প্রদীপের পায়ে প্রজাপতি তার
প্রেম করে গো সমর্পণ,
সে তো মরণের কাছে জীবনের নিবেদন ।
ঝড় চলে গেলে পৃথিবী যে হয় শান্ত ।।

***

গান – কত দূরে আর নিয়ে যাবে বলো
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: মান্না দে
সুরকার: মান্না দে
Category: বাংলা লিরিক্সTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:চম্পা চামেলী গোলাপেরই বাগে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:তা বলে কি প্রেম দেবে না – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑