• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা
ঘোড়ার কি ডিম হয় সেই ডিমে হয় ছানা ?
ঘোড়ার ডিমের না হোক ছানা চক্ষু ছানাবড়া–
পুরুষ নারীর কোনোদিনও নেইকো বোঝাপড়া |
পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা |
যতই নারী পুরুষ সাজুক পোষাকে হাবভাবে–
নারীর গড়ন নারীর ধরণ বদলে কি আর যাবে ?
শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা ।।

নারীরা আজ বিদ্রোহিণী পুরুষেরই অত্যাচারে
যা কিছু আজ করে নারী ন্যায্য নিজের অধিকারে |
আগের দিনে মান হ’লে তো খিল দিত সে গোসা ঘরে,
রাগলে এখন আর কথা নেই কোমর বেঁধে ঝগড়া করে |
ইসকাপনের বিবি সেজে চালাও বিবিয়ানা ।
আহা তাই কি হয় মেমসাহেব—
পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা ।।

আগের দিনে একটা তো নয় করতো পুরুষ দশটা বিয়ে,
গায়ের জোরে দাসী ক’রে গা টেপাতো বৌকে দিয়ে ।
সেদিন গেছে আজকে নারী আগের মত নেইকো বোকা
তাদের নিয়ে বন্দী করে এখনো কি দেবে ধোঁকা
আহা শেষ হয়েছে নারীদ্বেশী শাসন খানি টানা |
এবার নিজেই খুঁজে দেখুন, কোথায় পাগলা গারদ খানা ।।

বেশতো তবে বুঝে সুঝে দাঁড়ি পাল্লায় ওজন করো
বুঝবে তবে পুরুষ নারীর দু’জনেরই কে যে বড় !
মোটেই না মোটেই না নারী পুরুষ সমান সমান
আছে যে তার অনেক প্রমাণ ।
নারী পুরুষ সমান সমান অনিচ্ছাতেও মানতে পারি
লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোঁফ আর দাঁড়ি |
হুর–রা রা পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা ।।

***

গান – পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: মান্না দে, আশা ভোঁসলে ও অন্যান্য
সুরকার: নচিকেতা ঘোষ
ছায়াছবি: মৌচাক
Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑