• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
ভুল সবই ভুল।
এই জীবনের পাতায় পাতায় যা লেখা, সে ভুল ।
ভুল সবই ভুল।
এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা, সে ভুল ।।

প্রশ্ন করি নিজের কাছে কে আমি
কোথায় ছিলাম, কোথায় যাবো এই আমি ।
মেঘের ফাঁকে একটু চাঁদের ওই রেখা, সে ভুল ।।

চলে গেলে ডাকবে না তো কেউ পিছু
স্মৃতি আমার থাকবে না তো আর কিছু ।
যদি ভাবি এই আমি আর নই একা, সে ভুল ।।

***

গান – ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: সুজাতা চক্রবর্তী
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
ছায়াছবি: অতল জলের আহ্বান
Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:তুমি আমার চিরদিনের সুর – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑