• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গান ফুরানো জলসাঘরে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » গান ফুরানো জলসাঘরে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
গান ফুরানো জলসাঘরে
অমন করে আর থেকো না
নিভলে রঙিন ঝাড়লন্ঠন
নেভার পরে আর দেখোনা ।।

যত্নে-শেখা অভিনয়ে
যে-মন গেছে কথা কয়ে
তার কাঁচা রঙ পাকা করে
প্রাণের ছবি আর এঁকোনা ।।

বাসি মালা ফেলে দিও
কণ্ঠ তোমার আরাম পাবে
রাতের নেশা দিনের আলোয়
কাটবে কত সহজ ভাবে ।

পায়ে বেঁধো বাজবে নূপুর
বাঁধলে বুকে পাবে না সুর
দাও গো বিদায় নাও গো বিদায়
নতুন নামে আর ডেকোনা ।।

***

গান – গান ফুরানো জলসাঘরে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: ইলা বসু
সুরকার: রবীন চট্টোপাধ্যায়
Category: বাংলা লিরিক্সTag: পুলক বন্দ্যোপাধ্যায়
Previous Post:কথায় কথায় যে রাত হয়ে যায় – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Next Post:আমি হারিয়েছি মোর ছোট্টবেলা হারাইনি তোমাকে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑