• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কথায় কথায় যে রাত হয়ে যায় – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » কথায় কথায় যে রাত হয়ে যায় – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকী ।
খুঁজে দেখোনা বুঝে দেখোনা
ভেবে দেখোনা তাকি জানো না
কিছু না বলে চলে গিয়ে
মনকে দিওনা ফাঁকি ।।

তোমার চোখের আলোয়
আমি এ মন করেছি আলো
আমায় ভালো বাসায়
তুমি আকাশ প্রদীপ জ্বালো ।
প্রিয় ভাষিনী কথা রাখনি
আশায় আশায় কত যে আর
শুধুই বসে থাকি ।।

আজ কি তোমার স্বপন দেখার
সময় নিয়ে নিয়ে
যায় যে সব হারিয়ে ।

তোমার প্রথম ডাকে
আমি অনেক দিয়েছি সাড়া
তোমার মনের ছায়ায়
আমি ঘুরে ঘুরে দিশাহারা ।
প্রিয় ভাষিনী কথা রাখনি
ফাগুন এসে অজান্তে আজ
হলো কি বৈশাখী ।।

***

গান – কথায় কথায় যে রাত হয়ে যায়
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: মান্না দে, সুরকার: সুধীন দাশগুপ্ত
Category: বাংলা লিরিক্সTag: পুলক বন্দ্যোপাধ্যায়
Previous Post:কোন কথা না বলে গান গাওয়ার ছলে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Next Post:গান ফুরানো জলসাঘরে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑