• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উদাস উদাস দুপুরে ঝরা পাতার নূপুরে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » উদাস উদাস দুপুরে ঝরা পাতার নূপুরে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
উদাস উদাস দুপুরে ঝরা পাতার নূপুরে
ডাহুক ডাকা মাঠ পেরিয়ে একলা যেয়োনা ।
কাউকে কিছু না বলে বাতাস ভরে আঁচলে
ও সোনা বৌ পঙ্খী হয়ে উড়তে চেয়োনা ।।

সোনা বৌ, গাঁয়ের সীমা ছাড়ালে
বিজন পথের আড়ালে
ওই পাঁজরের পিঞ্জরে মন
ফিরবেনা আর হারালে ।
ডাগর কালো নয়নে অমন বিনা কারণে
নয়নতারা ফুল ফুটিয়ে স্বপ্ন তুমি ছেয়োনা ।।

সোনা বৌ, ঘরের আগল খুলোনা
বাঁশীর ডাকে ভুলোনা
ময়ূর-মুখী হাতের বালায়
রিনিক্ ঝিনিক্ তুলোনা ।
ও বাবে গুনগুনিয়ে যেওনা কিছু শুনিয়ে
নতে পাবে রসিক ডাকাত ওভাবে গান গেয়োনা ।।

***

গান – উদাস উদাস দুপুরে ঝরা পাতার নূপুরে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: নির্ম্মলা মিশ্র
সুরকার: রতু মুখোপাধ্যায়
Category: বাংলা লিরিক্সTag: পুলক বন্দ্যোপাধ্যায়
Previous Post:আমি তোমার কাছেই ফিরে আসবো – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Next Post:সূর্যের মতো শাশ্বত হোক পৃথিবীর ইতিহাস – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑