• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি তোমার কাছেই ফিরে আসবো – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » আমি তোমার কাছেই ফিরে আসবো – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
আমি তোমার কাছেই ফিরে আসবো
তোমায় আবার ভালোবাসবো ।
তুমি কি ডাকবে মোরে
চেনা সে নামটি ধরে ।।

জীবনের এই পথ আঁকাবাঁকা হয় হোক
হোক্ না সে বন্ধুর
ঠিকানা লিখে যাক্ ওই দুটি কালো চোখ
এই প্রিয় বন্ধুর ।
চেনা সে নামটটি ধরে
তুমি কি ডাকবে মোরে ।।

তুমি দিলে সে-কথা পাখী নিয়ে গায়
আকাশের নীল স্বপ্নে আলো বয়ে যায় ।

পৃথিবীর যত সুখ যত কিছু ভালো তার
সব নিয়ে চলে যাই
দুজনার দুটি মন চিরতরে একাকার
এই শুধু বলে যাই ।
তুমি কি ডাকবে মোরে
চেনা সে নামটি ধরে ।।

***

গান – আমি তোমার কাছেই ফিরে আসবো
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: শ্যামল মিত্র
সুরকার: রাজেন সরকার
ছায়াছবি: বালুচরী
Category: সিনেমার গানTag: পুলক বন্দ্যোপাধ্যায়
Previous Post:আমি মিস্ ক্যালকাটা চাই না দিতে টিপ্‌স – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Next Post:উদাস উদাস দুপুরে ঝরা পাতার নূপুরে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑