• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও মন একবার তুমি ভাবিয়া দেখছনি রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও মন একবার তুমি ভাবিয়া দেখছনি রে
ও মন একবার তুমি
ভাবিয়া দেখছনি রে
আসার বেলায় আইসছ একা
যাইবে একা চলে রে।।

রঙ্গ রঙ্গের দিন দুনিয়ার
থাকবে না রে রঙ্গ
সু-সময়ে না হইলে হুশ
হইবে সবই ভঙ্গ
বিফল হবে সেই কর্ম
না ভজলে গুরু রে।।

ভাবলে না রে পাষাণ মন
সময়ের কালে
ধনজন প্রিয় কিছু যাবে না রে
সঙ্গে নিতে চাইলে
না বুঝিয়া দুনিয়াদারি
ডুবলে কামিনী কাঞ্চনে রে।।

দূরকে ভাবিলে কাছের
কাছকে ভাবিলে দূর
ভঙ্গ হবে রঙ্গের খেলা ভববাসে
যাবে না সূদুর
গুরু না ভজিলে মন
না হলে আপন চেনা রে।।

পাষাণ মন আসিলে তুমি
এ মানব কূলে
ষড়রিপুর ফাঁদে সদা
পড়িয়া রইলে
সু সময়ে না বুঝিলে
নাঈম কয় যাইবে অতলে রে।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:বাতনে যায়রে মনা – ভেদ না বুঝে করিলে
Next Post:সবাই মানুষ বাংলাদেশে স্বাধীনতা চায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑