• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাতনে যায়রে মনা – ভেদ না বুঝে করিলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বাতনে যায়রে মনা – ভেদ না বুঝে করিলে
বাতনে যায়রে মনা –
ভেদ না বুঝে করিলে
প্রেমিকের সন্ধান
প্রেমের গরল খাইয়া হলো
উদাসী মনপ্রাণ।।

ও মন- যে চেনে প্রেমের মর্ম
চেনে সাধন ভজন
সে হয় প্রেমের পাগল
প্রেমিক হয় তার সুজন
আসল প্রেমিক সেই হবে
যে ভেদ বুঝে গায় প্রেমিকের গান– মনরে।।

ও মন- দুঃখ কষ্টের প্রেম সাধনা
হয় রে খাঁটি
মধুর প্রেমে নাই সুখ
সব হয়ে যায় মাটি
তুলসি পাতার গরম জলে
শরীর করো পরিত্রাণ – মনরে।।

ও মন- প্রেম খেলা সামান্য নয় রে
নয় রে মুখের কথা
নাঈম এখন প্রেমের ফাঁদে
হইয়াছে রাতা
কামীনি কাঞ্চনের নেশায়
প্রেমে সঁপে মান– মনরে।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:আমি যে এক কৃষকি কৃষিতে ফলাই ফসল
Next Post:ও মন একবার তুমি ভাবিয়া দেখছনি রে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑