• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিজগুণে দয়া করে আইছে শ্যাম কালার চান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নিজগুণে দয়া করে আইছে শ্যাম কালার চান
নিজগুণে দয়া করে
আইছে শ্যাম কালার চান
তারে দেখে হইলো শীতল
আমার তাপিত পরাণ।।

সাজাইয়াছি ফুল বিছানা
তাহার ও লাগিয়া
সোহাগি মালা গেঁথেছি
বকুল ফুল দিয়া
দু- জন মিলে বাসর শয্যায়
গাইবো প্রেমের গান।।

জল বিহীন জল ডাঙায়
বাঁচে না রে মীন
আমিও বাঁচিবো না রে
প্রাণবন্ধু বিহীন
প্রাণ শ্যাম কালার চান্দের নামে
সঁপলাম মনপ্রাণ।।

বাসর শয্যা করবো দুজন
মিলিয়া আমরা
প্রভাত হলে যাইবে শ্যাম চান
করে নৈরশারা
বাঁচিবো না তারে ছাড়া
পাগল নাঈমের স্লোগান।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:আমার মন গিয়াছে তাহার প্রেমে কত কী যন্ত্রণা দেয়
Next Post:করিলো রে করিলো চুল আউলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑