• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

করিলো রে করিলো চুল আউলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » করিলো রে করিলো চুল আউলা
করিলো রে করিলো চুল আউলা
গাইলো রে গান নাঈম বাউলা
গাইলো রে গান নাঈম বাউলা
নাম ধরিয়া মাওলা।।

গাইলোরে গান গীতস্বরে
কবি রাধারমনে
গাইলো আরও গান
বাউল গুরু লালনে
সকলে গাইলো আপনে
নাম ধরিয়া মাওলা।।

গানেতে প্রাণ বন্ধুয়ারে
ডাকিলো হাসন রাজা
করিম বাউল গাইলো রে গান
দিল করে তাজা
জালাল দুদ্দু দুর্বিন শাহে গাইলো
নাম ধরিয়া মাওলা।।

মৌলা বক্স উকিল মুন্সি
গাইলো রে গান গগনে
কাল শাহে গাইলো গান
সুর তুলিয়া প্রাণে
গাইলো রে গান সবাই সাধে
নাম ধরিয়া মাওলা।।

গাইলো গাইলো গান বাউলে
একতারা হাতে লইয়া
কত মাঝি দার টেনে যায়
সারি গান গাহিয়া
কয় ভাবিয়া নাঈম মিয়া
নাম ধরিয়া মাওলা।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:নিজগুণে দয়া করে আইছে শ্যাম কালার চান
Next Post:বন্ধু আমার ভাব বুঝেছে আর সে দূরে যাবে না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑