• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও মওলাজি … পাঠাইয়াছ ভব মাঝারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও মওলাজি … পাঠাইয়াছ ভব মাঝারে
তুমি ছাড়া কেউ নাই ভবে
কেহ দয়াময় ওগো মওলাজি
আমায় তুমি করো চরণদ্বয়
ওগো মওলাজি।।

ও মওলাজি …
পাঠাইয়াছ ভব মাঝারে
কত কী যতন করে
মানবে ভরিলে জগতময়।
বলি কাঙ্গাল অনাহারে
রাখিও মায়ার নজরে
যেন মনে না রয় কোনো ভয়
ওগো মওলাজি।।

ও মওলাজি …
নছিহত লিখেছ তুমি
তুমি হলে অন্তর্যামী
কারো অনুগত কেহ নয়।
দিলে এক শ্রেষ্ঠ জীবন
আর কী হবে মানব জনম
সবাই কেবল তোমার পদাশ্রয়
ওগো মওলাজি।।

ও মওলাজি …
কেবা কেমন করে কর্ম
দিলে তুমি মানবধর্ম
মানব তরে মানব যেন রয়।
মানুষ করে মানুষের সেবা
ধরলো কী অপরুপ শোভা
তবু ডাকি তুমিই জগতময়
ওগো মওলাজি।।

ও মওলাজি …
কয় ভাবিয়া নাঈম মিয়া
তোমার অনুগত হইয়া
যেন আমার থাকে একটা লয়।
ডাকবো তোমায় জনম ভরে
পাপ দিও মোর মাফ করে
মোহমায়া করলাম সহদ্বয়
ওগো মওলাজি।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:করজোড়ে বলি আল্লাহ দরবারে তোমার
Next Post:আমি শুধু আমার সুরে তোমারি গান গাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑