• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

করজোড়ে বলি আল্লাহ দরবারে তোমার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » করজোড়ে বলি আল্লাহ দরবারে তোমার
করজোড়ে বলি আল্লাহ
দরবারে তোমার
মায়াবি নজরে চাইও
বদনে আমার- মওলাজি।।

গোপনে গোপনে তুমি
মাতৃ গর্ভে মোরে
পাঠায়েছ শুক্র জঠরে
বাবা মাধ্যম করে।
ভূ দিয়া তো গড়লে মোরে
কী মায়া তোমার- মওলাজি।।

বুঝি না দয়াল তোমার
কেরামতি কেমন
কেমনে হইলো আমার
মায়ের গর্ভধারণ।
জঠর ব্যাথায় হয়নি মরণ
দয়াল তুমি সার- মওলাজি।।

দেহ মোর বানাইলে তুমি
কত যতন করে
নইলে না আসিতাম আমি
এ ভবের মাঝারে।
নাঈম বলে বড়াই করে
করলাম সময় পার- মওলাজি।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:কোনো কিছু চাই না আল্লাহ আমি তোমার দরবারে
Next Post:ও মওলাজি … পাঠাইয়াছ ভব মাঝারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑