• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আল্লাহ করবায় গো বিচার আমার সাচ্চা বিচার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আল্লাহ করবায় গো বিচার আমার সাচ্চা বিচার
আল্লাহ করবায় গো বিচার আমার সাচ্চা বিচার
কী করেছি কর্ম আমি দুনিয়ার মাঝার।।

কার মেরেছি রিজিক আমি খুঁজলাম হারাম দ্বার
চুরি করে টাকা করলাম কী রঙের বাহার
আল্লাহ করবায় গো বিচার আমার সাচ্চা বিচার।।

জানি না কী প্রশ্ন হবে আল্লাজির দরবার
ভাবিলে মন শিউরে উঠে ভয় করে বারবার
আল্লাহ করবায় গো বিচার আমার সাচ্চা বিচার।।

ভয়ে ভয়ে কান্দে নাঈম নাই পূন্য আমার
পাপ করেছি পাপ করেছি কেবল হাহাজার
আল্লাহ করবায় গো বিচার আমার সাচ্চা বিচার।।

কিবা শাসন ত্রাসন হবে কে করিবে পার
পুলসিরাতে উঠবো যখন সামনে আল্লাহর
আল্লাহ করবায় গো বিচার আমার সাচ্চা বিচার।।

মিযানের পাল্লাতে হবে ওজন কর্ম সবার
জান্নাতি সব ছিল যারা পূর্ণ ইমানদার
আল্লাহ করবায় গো বিচার আমার সাচ্চা বিচার।।

আমি কেবল মরি মরি চিন্তা মনে আমার
তবু ডাকি আল্লাহ আল্লাহ দয়াময়ের নাম
আল্লাহ করবায় গো বিচার আমার সাচ্চা বিচার।।

কয় ভাবিয়া নাঈম মিয়া হায়রে হায় অহংকার
এরও বিচার আল্লাহর কাছে নাহি পাবে ছাড়
আল্লাহ করবায় গো বিচার আমার সাচ্চা বিচার।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:কী কাজ করলাম ভবে আমি মিছা মায়ায় পরে
Next Post:কোথায় যাবেরে নাঈম তোমার রঙের দিন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF

My Account

Facebook

top↑