• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কী কাজ করলাম ভবে আমি মিছা মায়ায় পরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কী কাজ করলাম ভবে আমি মিছা মায়ায় পরে
কী কাজ করলাম ভবে আমি মিছা মায়ায় পরে
কী পুছিবেন দয়াল আল্লাহ আমায় কাল হাশরে
ওরে মন মুসল্লি ভাই।।

নিজে আল্লাহ হইয়া কাজি বসবা সিংহাসনে
কী জানি কী সয়াল হবে ভয় রহিলো মনে
কিবা কর্ম করলাম আমি ভবের ও মাঝারে
ওরে মন মুসল্লি ভাই।।

আমি ইহজগত ঘুরে আইলাম পাপেরই সায়রে
দ্বীন কায়েমি করিলাম না ডুবলাম অন্ধকারে
পাপে নি মোর করে ওজন জাহান্নামের তরে
ওরে মন মুসল্লি ভাই।।

পাপ পাপ সবই পাপ যা করেছি আমি
হালাল থইয়া হইলাম আমি কেবলি হারামি
হারাম বস্তু করলাম আস্বাদন পাপেরই ডুরে
ওরে মন মুসল্লি ভাই।।

কয় ভাবিয়া নাঈম মিয়া চিন্তায় পড়লাম আমি
জানি না কী হাশর দিনে করবেন অন্তর্যামী
ভাবতে ভাবতে এই কথাটি ডর আসে অন্তরে
ওরে ও মন মুসল্লি ভাই।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:গাড়ি চালাও হুশিয়ার হয়ে ওরে ও মন ড্রাইভার
Next Post:আল্লাহ করবায় গো বিচার আমার সাচ্চা বিচার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑