• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আহারে ভবের কানা রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আহারে ভবের কানা রে
আহারে ভবের কানা রে
ভব মায়ায় পড়িয়া রে
ভূলিয়া গেলি কী উদ্দেশ্য
আসলি কিসের লাগিয়া ।।

লাকান্দরি করলায় বিয়া
নিলায় সন্তান বেশী করিয়া
তবু মুখে কেন তোমার
হাঁসি না রয় ভাসিয়া।
সময় থাকতে সাধন করো
দয়াময়ের নামটি ধরো
নবীর নামে তসবিহ পড়ো
পাপ সকল সারিয়া।।

মিছা জগত মায়া সকল
কেউনা হবে আপন আপন
যাবার কালে পড়াই দিবে
শুধুই সাদা কাফন।
দুনিয়াবি ছাড়ো ও মন
নয়তো এমন তোমার জীবন
সময় থাকতে করো সাধন
আল্লাহর নাম লও বাছিয়া।।

সুখের আশা করো কেবল
সুখ যে এখন না হয় আপন
সুখ নাহি রে দুঃখ কেবল
ভরিয়া গেল জীবন।
সুখে বলে আসি আসি
দুখ যে হলো গলার ফাসি
সুখ যে আমায় দিবানিশি
দূর দিল করিয়া।।

করছো নাঈম আমার আমার
কিছুই দেখি নাই রে তোমার
শূন্য হাতে যাইবা চলে
বৃথা হলো সবই আশার।
আশা সকল গুড়েবালি
যাইবা একা একা চলি
জগতের ও মায়া ভূলি
সরল পন্থা খুঁজিয়া।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:আমি ভবের কানা হইলাম রে
Next Post:ভবের কানা রে কেন ভবের কাজে রও সদা মাতিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑