• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি ভবের কানা হইলাম রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমি ভবের কানা হইলাম রে
আমি ভবের কানা হইলাম রে
শুধু ভবের কাম করিলাম রে
আসল কর্ম না করলাম রে বিপথি সাজিয়া।।

মনরে… ও. ও.ও … মনরে
দ্বীন ছাড়লাম জিন্দিগি ছাড়লাম
করলাম পেটের আশা
তবুও না ভরিলো পেট
হায়রে ক্ষুৎ পিপাসা
আমার, হায়রে ক্ষুৎ পিপাসা।
আল্লাহ নবীর নাম না লইলাম
পেটের মাতাল হইয়া রে।।


মনরে… ও. ও. ও… মনরে
বড় হলাম টাকা লইলাম
করলাম দেশে দেশে বিয়া
এখন বড় দায় ঠেকিলাম
বড় সংসার লইয়া
আমি, বড় সংসার লইয়া।
বউয়ে দেয় টুক্কুর গালে
সন্তান মারে আসিয়া রে।।

মনরে… ও.ও.ও… মনরে
বৃদ্ধ হইলাম লাঠি লইলাম
কইলাম আয়ু শেষ
তবুও না করলাম পালন
দয়ালের উদ্দেশ
আমি,দয়ালের উদ্দেশ।
নাঈমে কয় দুনিয়ার প্যাঁচ
না কাটাও বুঝিয়া রে।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:ও আমার আল্লাহ গো ও মাবুদ আল্লাহ গো
Next Post:আহারে ভবের কানা রে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑