• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমারেই ঘরের পাছে কিসের শব্দ শুনা যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমারেই ঘরের পাছে কিসের শব্দ শুনা যায়
আমারেই ঘরের পাছে কিসের শব্দ শুনা যায়।
কে জানি কোথায় চইল্যা যায় ॥
সখিরে জিগাইয়া দেখ তারে নিবেনি তার নায়,
ঝুম ঝুমা ঝুম বাদ্য বাজে শুনতে পাওয়া যায়।
তুলিয়া মধুর রাগিণী কি সুন্দর গান গায় ॥
সখিরে শিশুকালে দিল বিয়া নির্দয় বাপ-মায়
খাইবার কালে ভাত মিলে না সুখ পাই না নিদ্রায় ॥
সখিরে ভাঙ্গা ঘরে মশা ধরে মশুর কে টাঙ্গায়,
ভাঙ্গা লাঠি ভিজা মাটি উরশে কামরায় ॥
সখিরে কবি রশিদ উদ্দিন বলে, আমার সহ্য হয় না গায়ে
আর কতদিন থাকব শুইয়া ভাঙ্গা বিছানায় ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:এ সংসার সকলি আমার
Next Post:ভূতের খেলা ভূতের মেলা যা দেখি সব ভূতের চেলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑