• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ সংসার সকলি আমার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এ সংসার সকলি আমার
এ সংসার সকলি আমার–
কিছু না কিছু সংসার সাগরে হাবুডুবু করে
বুন বাজির ফেরে কেউ কিছু বুঝি না ॥
কাম ক্রোধ লোর্ভ আঁদি আছে পিছে নিরধি
ওরাই বলে আমার আমার, আমার বলে কিছু না ॥
সাংসারসাগর মাঝে নাও বাইয়া যায় সবজনা
কেউ ভাসে কেউ ডুবে ভাসা-ডুবির কারখানা,
সার হইয়াছে আনা জানা এই গুলমাল আর মিটবে না ।
মট মন্দির বালাখানা বান্দিয়াছে বাড়িঘর–
দৈন্য যে তার কারিগরি নিরুদ্দেশী কারিগর ॥
সে যে সুন্দর কিংবা হয় অসুন্দর কাজে কর্মে মিলে না ॥
চিত্রকরে চিত্র আঁকে নিয়া একটা উদ্দেশ্য।
ক্যামেরাতে ফটো তুলে কেমন মজার রহস্য
সে যে সূর্য কিম্বা অসূর্য ভেদ মাইনি তার বুঝি না
এমন কিছু না থাকিলে তার ছায়া পড়ে না ॥
নিঃসঙ্গেতে শব্দ হয় না গাছ বিনে গুটা হয় না।
বাউলকবি রশিদ বলে মনে আছে বেদনা
জনমভরা বাইলাম নৌকা কূলকিনারা পাইলাম না ।
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:মাটির ঢেলা, পচা গলা দেখলাম কত যতন করে
Next Post:আমারেই ঘরের পাছে কিসের শব্দ শুনা যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑