• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তনের নাও, সাবধানে সন্ধানে মাঝি ধীরে ধীরে বাও

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » তনের নাও, সাবধানে সন্ধানে মাঝি ধীরে ধীরে বাও
তনের নাও, সাবধানে সন্ধানে মাঝি ধীরে ধীরে বাও
বৈইঠা মার সন্তপনে তোমার ভাঙ্গা নাও ॥
অকূল সমুদ্র পাড়ি ধরছে যখন
ছাড়িল বন্ধুর সঙ্গ করেছে গমন
কঞ্জি বাদাম দিয়া প্রবল বাতাস ভয়
বাদাম তিনি কাঞ্জি টাঙ্গাইয়া লও ॥
দিবারাত্রি চব্বিশ ঘণ্টা ভাত পানি নাহি খাইয়া
একুই হাজার ছয়শত ঘুরান, বৈঠায় মার খেঁছকিটান
যদি পার কমতি কর নাও যদি বাঁচাও ৷
রঞ্জু ছাড়া বৈঠাখানি রহিয়াছে লটকিয়া
কোনদিন জানি কোন বা বানে যায়রে বৈঠা ছুটিয়া
তার কূল পাবে না, তাল পাবে না পড়ে থাকবে নাও ॥
দীন রশিদের নৌকাখানি হইয়া গেছে জীর্ণকায়
হুড়াহুড়ি ঘুরাঘুরি লেগেছে তাহার নায়
এখন বাইছালি ছাড়িয়া বাইছা চলছে যার তার গাও ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:মনের কথা লোকের কাছে প্রকাশ করতে লাগে ভয়
Next Post:এই যে দেহভাণ্ড হবে লণ্ডভণ্ড আসিলে প্রবল তুফান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑