• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনের কথা লোকের কাছে প্রকাশ করতে লাগে ভয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মনের কথা লোকের কাছে প্রকাশ করতে লাগে ভয়
মনের কথা লোকের কাছে প্রকাশ করতে লাগে ভয়।
ঘোমটা দিয়ে থাকবো কত জ্বালাপোড়া নাহি সয় ॥
লোকসমাজে ঘুমটা দিয়া আর কতকাল থাকবো রইয়া
দেখতো একা বাহির হইয়া, হয়নি কিছু পরিচয় ॥
কারে জানি দেখিবার, মুসা গেল কোহেতুরে।
পাইল কারে চিনলো কারে দেখলো শুধু অসীময় ॥
মোহাম্মদে (সঃ) সিঁড়ি বাইয়া, ঊর্ধ্বশ্বাসে উঠলো গিয়া
খালি ময়দান পাইল শেষে দেখলো শুধু আমীময় ॥
লইয়া কত ভিক্ষার ঝুলি গেল কত পাহাড়তলী
সইয়া কত গালাগালি ঘুমটা খুলি লেঙ্গটা হয় ॥
যেদিন হতে হইলো লেংটা তাল বেতালে বাজার খেমটা,
উদাম করে দিলে ঘুমটা, লেংটা বিনা কিছুই নয়।
বাউলকবি রশিদ বলে, লাগছে গুলমাল ঘুমটার তালে,
ঘুমটা ছেড়ে লেংটা হলে আর কিছু থাকবে না ভয় ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:নিষ্কলঙ্ক নিষ্কলঙ্ক রূপে তোমায় দিল পাঠাইয়া
Next Post:তনের নাও, সাবধানে সন্ধানে মাঝি ধীরে ধীরে বাও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑