• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মন পরানের নাও শূন্য ভরে উড়াল দিয়া যাও

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার মন পরানের নাও শূন্য ভরে উড়াল দিয়া যাও
আমার মন পরানের নাও শূন্য ভরে উড়াল দিয়া যাও
পাড়ে নিবে যদি নেকি, কারবা পানে চাও ৷
নায়ের যত দাঁড়ের দাড়ি করছে হুড়াহুড়ি
দৌড়াদৌড়ির লেগে গেছে বাও ॥
দেইখ্যা নদীর কোলাকুলি, করছে সবাই ফালাফালি
নৌকাখানি হইয়াছে উধাও ।
চলছেরে পরানের নৌকা, বাইছাগণকে দিয়া ধোঁকা
সবাই বোকা মুখে নাই রাও ॥
নৌকা বাতাসের আগে চলে, পেসেঞ্জার নাহি তুলে
না জানি সে বাদী নৌকা কোন ঘাটে লাগাও ॥
নৌকারে আমার কথা মান
কোন বিদেশি কোথায় বাসি মারবে তোরের টান
একবার ফিরে আও ৷
নদীর পাড়েতে বইয়া তামাসা দেখেছে গিয়া,
বিজলীর সমান বেগে চলছে সোনার নাও ৷
বাউলকবি রশিদ বলে, আমরি ঐ ভাঙ্গা কূলে
সোনার নৌকা কলে বলে আর একবার ভিড়াও ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:আসলে সমন, শরীরের শক্তি তখন
Next Post:পিরিতে কইয়াছে আমারে লেঙ্গা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑