• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আসলে সমন, শরীরের শক্তি তখন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আসলে সমন, শরীরের শক্তি তখন
আসলে সমন, শরীরের শক্তি তখন
কোথায় করবে পলায়ন ভাবলেনা একবার ॥
ছেলে মেয়ে শিশু কালে, কত কষ্টে মায়ে পালে
ক্ষুধা হলে দুগ্ধ কলা খাওয়ার বারবার ।
কান্দে যদি পুত্র ধন, চমকে উঠে মায়ের মন
কাম ছাড়িয়া দেয় মায়ে, শুনিয়া চিৎকার ॥
পুত্র গেলে পরবাসে মা থাকে তার আসার আশে
কবে বা আসিয়া পুত্রে করিবে আহার ॥
পুত্র সেয়ান হইলে পরে দিনে দিনে হিংসা বাড়ে
মা কিছু কইলে তারে ফিরাইয়া দেয় বার
শুন বলিগো বুইড়া মাতা সাবধানে বলিও কথা
উঠাইয়া নিব মমতা মারিয়া আছাড় ॥
পুত্র যদি সাদি করে মনে মনে ভাবনা করে
থাকতাম না একত্তরে ভাবনা কি আমার ॥
কথায় কথায় বিবাদ করে দেও আমরে পৃথক করে
পারি যেমন করে চালাব সংসার
পিতাপুত্রের দেখে দ্বন্দ্ব রশিদ উদ্দিন নাপছন্দ
ভাগ্যগুণে কপাল মন্দ হইয়াছে তাহার ॥
হায়রে কঠিন সংসার ঘটিতেছে কী অবিচার
পিতাপুত্রের এই ব্যবহার সহ্য করা ভার ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:ঘরবাড়ি ছাড়িলাম-রে নদীর পারে ঘুরি
Next Post:আমার মন পরানের নাও শূন্য ভরে উড়াল দিয়া যাও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑