• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাম নামে বান্ধ পাড়ের ভেলা রে মন পাগলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » রাম নামে বান্ধ পাড়ের ভেলা রে মন পাগলা
রাম নামে বান্ধ পাড়ের ভেলা রে মন পাগলা
রাম নামে বান্ধ পাড়ের ভেলা ।
জপে রামের মরা মন্ত্র-বাল্মিকী রচিল গ্রন্থ ।
শিরে রেখে ব্রহ্ম পদ ধুলা ॥
জনক দুহিতা সীতা, নাহি মাতা নাহি পিতা
মিথিলা নগরে ভেসেছিলা
হরধনু ভঙ্গ করে, বিয়া করে জানকীরে
প্রতিশ্রুতি রক্ষা করেছিলা ॥
পিতৃশর্ত করতে পালন, গিয়া পঞ্চবটী বন
সেবক লক্ষণ সঙ্গে কওে নিলা
পদছত্র রেখে মাথে, রাজত্ব করলেন ভরতে
অযোধ্যাতে শ্রদ্ধার পাত্র ছিলা ॥
লাত পাতা দিয়া পরে, কুঁড়ের ঘর তৈরি করে
সেই ঘরেতে বসত করিলা ।
হঠাৎ এক দিন দশানন, সেই বনে দিয়া দর্শন
শূন্য ঘরে সীতা হবে নিলা ॥
কত অসুর মারিস হত্যা করে, দেখাইলা জগতেরে
কত পাপী উদ্ধার করিলা।
বাউলকবি রশিদ বলে নামের গুণ না থাকিলে
গহীনে জলে ভাসে কেন শিলা ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:জীবনপ্রদীপ করে নিমিঝিমি
Next Post:অন্তরায় কি রোগ হইয়াছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑