• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অন্তরায় কি রোগ হইয়াছে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » অন্তরায় কি রোগ হইয়াছে
অন্তরায় কি রোগ হইয়াছে ॥
যে অবধি, হইয়াছে ব্যাধি
কইনা দুঃখ লোকের কাছে ॥
যেদিন হইতে পারননাথে
প্রণয়সূতে বাঁধিয়াছে
না দেখিলে তারে দুইটি আঁখি ঝরে
না জানি কপালে আরও কি আছে ॥
হৃদয়মন্দিরে কেমন চোরে
কৌশল করে সিঁদ কেটেছে।
শুইলে বাসরে… নিদ্রা নাহি ধরে
কেমন জনে আমারে জাগাইয়া দিছে।
অভাগিনীর মন সদা উচাটন
না জানি কেমন জন ঘরেরি পাছে ॥
(আমার) ছল-ছল আঁখি বাহির হইয়া দেখি
ননদী বিবাদী কপাট লাগাইছে
প্রেমেরি যন্ত্রণা পরানে সহে না
কঠোর যাতনায় প্রাণ কি বাঁচে ।
রশিদ উদ্দিন বলে মরণের কালে
প্রাণনাথ আমার থাকিও কাছে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:রাম নামে বান্ধ পাড়ের ভেলা রে মন পাগলা
Next Post:শুভদিনে উদয় হইলেন পাক নাম মোহাম্মদ

Reader Interactions

Comments

  1. ADVOCATE MD. KAMRUZZAMAN BHIUYAN

    June 16, 2026 at 10:58 pm

    yes

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑