• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মানুষ বানাইয়া, খেলছ তারে লাইয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মানুষ বানাইয়া, খেলছ তারে লাইয়া
মানুষ বানাইয়া, খেলছ তারে লাইয়া
সেই মানুষ কেমনে গোনাগার-রে ॥
মানুষে করে না গোনা, তুমি করাও পাপ
অনুমানে বুঝি আল্লা, ভালো না তোমার স্বভাব
বলিয়া কি লাভ, দিতেছে এতো তাপ
কহিলে মান্যতা, রবে না আর-রে ॥
কিছু কিছু যাই বলিয়া, সহে না মোর গায় ।
আদমের কালভূত যখন ফেরেশতায় বানায় ৷
রুহু দিয়া ভিতরে বলছিলা তাহারে
সেজদা কর, আদম আমার ॥
ফেরশতায় সেজদা করে, মনে নিয়া ভর
না জানি নাল্লাতের তখত পরে কার উপর।
মাথাটি উঠাইয়া, চাহিলেন ফিরিয়া
দাঁড়াইয়া রয়েছে মকরুম আল্লর-রে ॥
এই বুঝিয়া রশিদ উদ্দিন, হইল না পেরেশান
ধরিল পিরিতের রোগে, চলে না ইনজেশান
তোমারই শোগে, মরতেছি ভুগে
ভাগ্যে ঘটলো না, চরণ তোমার-রে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:আঁধারে ঘিরিল, কোথায় যাই বল
Next Post:কেয়াস দলিল, হাদিস ফেকা, কোরানের মাইনি কঠিন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑