• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আঁধারে ঘিরিল, কোথায় যাই বল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আঁধারে ঘিরিল, কোথায় যাই বল
আঁধারে ঘিরিল, কোথায় যাই বল
কে দিবে পথ দেখাইয়ারে ॥
ঐ চেয়ে দেখ তোমার ডুবে গেছে বেলা
প্রাণপণে খেলিতেছি মিছে ধুলো খেলা ।
মায়া কামিনীর সঙ্গে, কতই রঙে ঢঙে
ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়ারে ॥
কাছেতে শিয়াল ডাকে, আসে মরার গন্ধ
ভয়ে হা-হুঁতাশ, আমার নিঃশ্বাস হয় বন্ধ ।
ভুতে আগুন জ্বালায়, মাঝে মাঝে নিভায়
খিল খিল করে উঠে হাসিয়া রে ॥
সামনেতে শশ্মান ভূমি, সঙ্গে নাই মোর কেহ
ভারি বোঝা মাথে আমার, শিহরিছে দেহ।
প্রভূ বিপদ হারি, রশিদের কাণ্ডারি
বিপত্তি বিপাক, তুমি দাও নাশিয়া রে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:কুল আলমে সেজদা দিয়া, সাকারে চিন্ নিরঞ্জন
Next Post:মানুষ বানাইয়া, খেলছ তারে লাইয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑