• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্বভাবে সাকার মানুষ আকার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » স্বভাবে সাকার মানুষ আকার
স্বভাবে সাকার মানুষ আকার
অভাবে অবশিষ্ট থাকবে নিরাঞ্জন ।
শব্দ-গন্ধ-স্পর্শ আদি রূপ-রস তার
চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার
অহং জ্ঞানে আমার আমার
ভোগ-বিলাসে লিপ্ত অনুক্ষণ ॥
আমিত্ব আরোপ করি, ঐ দেহধারী জীব
কর্মভেদ নাম ধরেছে ব্ৰহ্মা-বিষ্ণু-শিব
কেহ ধনী কেহ গরীব, যোগ-বিয়োগে আর ভাগ-পূরণ ॥
জীবাত্মায় ফুটবে যখন সুহং ব্ৰহ্ম ভাব
বিশ্বপ্রেমের ভাণ্ডারেতে, হবে প্রীতি লাভ
চায়না তখন, কোরান কিতাব স্বপ্ন রাজ্যের সিংহাসন ।
রশিদ উদ্দিন ভাবতে ভাবতে বুঝিবে আর কত
অবহেলায় দিন যে আমার, হয়ে গেল গত ৷
আসল কাজে হইনা রত, কাঁচামাটির করছি যতন ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:কোথায় যে জন, জানে বা কোন জন
Next Post:তোরা দেখ যমুনার কূলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑