• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোথায় যে জন, জানে বা কোন জন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কোথায় যে জন, জানে বা কোন জন
কোথায় যে জন, জানে বা কোন জন
যে জন সৃজন, পালন, লয় করে ॥
আকাশে, পাতালে, গহীন কাননে
ভূতর সলিলে, কি প্রান্তরে গগনে
সে দূরে না কাছে, আগে না পিছে
আছে না মরেছে, কেউ কি বলতে পারে ॥
সে বাংলায় কি হিন্দুস্তানে, আফ্রিকায় কি লন্ডনে
ভূটান কি চীন শহরে ।
সাকার কি নিরাকারে ॥
সে তটে না পটে, ঘাটে না মাঠে
হাটে না হোটেলে কি বাজারে, কাশি কি গয়ায়
মসজিদ কি মন্দিরে ॥
সে তপনে না পবনে, ভূবনে না বিমানে
গহনে কাননে, কি সাগরে ।
সে ঢাকে না ঢোলে, করতালে কি খোলে
গায়কের দলে রয় স্বরে ॥
কেহ পূজায় পূজে, কেহ ডাকে নামাজে
বাউল রশিদ উদ্দিন স্বরাজে ডাকে তারে ।
এখন হয়েছে আশ্বাস, করছি বিশ্বাস
নিঃশ্বাস প্রশ্বাস প্রেষ্ট সংসারে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:দেশে বাঘ আইল বাঘ আইল বাঘ আইলরে
Next Post:স্বভাবে সাকার মানুষ আকার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑