• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেখবি কি, শুনবে কি, বুঝবে কিরে ধুন্দা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » দেখবি কি, শুনবে কি, বুঝবে কিরে ধুন্দা
দেখবি কি, শুনবে কি, বুঝবে কিরে ধুন্দা
এই দুনিয়া মায়ার প্রেমে বান্ধা ॥
কতজনা পাগল হইয়া মায়াতে মন মজাইয়া
আপনার ধন পরকে দিয়া সার করেছে কান্দা ।
বহুরূপী রঙ বাজারে মন থাকে না মনের ঘরে
রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্ধা ॥
দিবে যদি ভব পাড়ি আগে ছাড় মায়াপুরি
শুন রে ও মনব্যাপারি বেলা নাই রে সন্ধ্যা ॥
নিজে যদি ভাল বুঝ সময় থাকতে গুরুভজ
জ্ঞান থাকিতে পাগল সাজ চোখ থাকিতে আন্ধা ॥
আগে দেশের মায়া ছাড় গুরুরূপে মনকে গাড়
নিজের কর্ম নিজে সার করুক লোকে নিন্দা ।
যে কইরাছে মায়ার সাধন সে হইয়াছে পুরুষ রতন
রশিদ উদ্দিন বলছে এখন মরণ নয় সে জিন্দা ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:পরের বেদন পরে কি জানে
Next Post:যখন কিছু নাহি ছিলা তখন তুমি কোথায় ছিলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑