• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরের বেদন পরে কি জানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পরের বেদন পরে কি জানে
পরের বেদন পরে কি জানে ॥
পিরিতে আমার কলিজা অঙ্গার
ঘুরিয়া ফিরি আমি তার সন্ধানে ॥
কত দেশে গেলাম কত যে দেখিলাম
কত শুনিলাম আমারি কানে ।
(লোকের) সইয়া গালাগালি দিবানিশি জ্বলি
বেঁধেছ তুমি মোরে মনপাষাণে ॥
(আমায়) দিয়া প্রেমফাঁসি হইয়াছ উদাসী
রইয়াছ বসি কোন অভিমানে ।
(আমি) গরল খাইবমরিয়া যাইব
ফাঁসিটি ছিড়িব ইসকের টানে ॥
সখি তোমরা আসিও কাছেতে বসিও
বন্ধের নামটি শুনাইও আমারি কানে ।
রশিদ উদ্দিন বলে দেশে যাব চলে
ছাই দিয়া সব কুলমানে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:কুটুম পাখিরে কোন দেশের জঙ্গলে তোমার বাস
Next Post:দেখবি কি, শুনবে কি, বুঝবে কিরে ধুন্দা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑