• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুসুমবাগে তরুশাখে ফুটল গোলাপফুল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কুসুমবাগে তরুশাখে ফুটল গোলাপফুল
কুসুমবাগে তরুশাখে ফুটল গোলাপফুল
অনুরাগে গীতি ডাকে কোকিলা বুলবুল ॥
সেই ফুলেরি মুকুরন্দে, মোহিত করেছে গন্ধে
আকাশ জমি প্রেমানন্দে গাইছে একটি বুল ॥
কাঁটাবনে ফুটিয়াছে মোহাম্মদ রাসুল ॥
যখন ফুলে ধরল কলি, সারে জাহান পড়ল ঢলি
পাগল হইয়া ভ্রমর অলি করে গণ্ডগোল।
মধুর লোভে মইল ডুবে গাছের নাম আব্দুল ॥
সেই ফুলেরী গন্ধ নিলে, ক্ষুধা তিষ্টা যাবে চলে
পাড় হইবে অবহেলে ফুলছেরাতের পুল।
ভয় কি আছে বিষম নদীর উঠিলে কল্লোল ॥
মোহাম্মদের জন্ম কালে, হুরী নূরী গগণমূলে
খেচরে ভুচরে মিলে করেছে কুলকুল
বাউলকবি রশিদ বলে, নদীর জলে ঢেউ দুলা দুল দুল ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:তারে চিনা কঠিন ভাবে
Next Post:শুনরে মমিন, বিছমিল্লা পড়লে ফল পাইবে একদিন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑