• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তারে চিনা কঠিন ভাবে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » তারে চিনা কঠিন ভাবে
তারে চিনা কঠিন ভাবে ॥
তারে চিনবার আগে কিন্তু আপনারে চিনতে হবে ॥
কে জানে তার ভাজিভুজি, সকল কাজে থাকে রাজি
কখন কখন সরার কাজী কখন চোরের ভাবে।
কখন রাজা কখন প্রজা মাথায় মুকুট শোভে
কখন রোগী কখন ওজা সর্প হইয়া দংশন করে ॥
শুধু এক পরীক্ষার ছলে, জন্ম দিল মানুষকুলে
ছাত্র যেমন যায় ইস্কুলে এমনি ভাবে সবে।
শুভঙ্করী কর কড়ি গুইনা নিতে হবে।
উচ্চশ্রেণী পাবেন তিনি যেজন পাশ করিয়া যাবে ॥
হুঁশ আক্কেল সঙ্গে দিয়া, ভবের মাঝে দেন পাঠাইয়া
ভাল মন্দ বিচার কইরা চিনে চিনে খাবে।
আর কিছু ধন চায় না সেজন, কী ধন তারে দিবে
নামের কাঙ্গালি হইয়া শুধু কেবল চাইয়া রবে ॥
বানাইয়া রঙের কাছারি দিল কত কর্মচারী
গায়না কড়ি সাব সাকারি একদিন তারে দিবে।
সার্টিফিকেট পাবে সেদিন যার তার কর্মফলে।
রশিদ উদ্দিন আর কতদিন এমনিভাবে চাইয়া রবে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:ভবে মানুষ বলে কারে
Next Post:কুসুমবাগে তরুশাখে ফুটল গোলাপফুল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑