• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুন ওরে দোকানদার, বেচাকিনায় খবরদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শুন ওরে দোকানদার, বেচাকিনায় খবরদার
শুন ওরে দোকানদার, বেচাকিনায় খবরদার
সভ্যতা আজ নাই রে দেশে, ঠগামি কারবার ॥
দেখিয়াছি ভবের বাও, জিনিস লইয়া ধরে পাও
মুখে নাহি করে রাও সাধু ব্যবহার।
তোমার পাঁচ মসল্লার দোকান, রেখে যাইও সাবধান
সঙ্গী করে আরও কয়জন রেখো পাহারাদার ॥
পঁচাশি দশ আনার ভাণ্ডী, মহাজনের করা গুন্তি
চৌদ্দ পোয়া লম্বা ডাণ্ডি করেছ তৈয়ার।
ওজন দিও ষোল আনা, বেপারের কাম হবে দু’আনা
সাবধান কেউ বেশকম দিও না হবে গোনাহগার ॥
ঠিক রেখ আপনার পাল্লা, লইও না কেউ পরের সল্লা
ওজন দিও বিসমিল্লা দিনেতে পঁচবার।
সঙ্গে নিয়া সাফায়াত উল্লা, কিনবেন এসে রাসুল উল্লা
ভরতে যদি পার গোল্লা হবে তোর বাহার ॥
সই রাখিও ডাণ্ডির কাটা পাছে খাড়া পুলিশ বেটা
সঙ্গে তোমার রিপু ছয়টা বড় যুক্তিদার।
রশিদ উদ্দিন বলে যায়, যদি পাল্লার ফের পায়
নিয়ে যাবে জেলখানায় করিয়া বিচার ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:আচম্বিতে মরা গাঙ্গে জোয়ার গেল ভেসে
Next Post:মন বলব কি তোমারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑