• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আচম্বিতে মরা গাঙ্গে জোয়ার গেল ভেসে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আচম্বিতে মরা গাঙ্গে জোয়ার গেল ভেসে
আচম্বিতে মরা গাঙ্গে জোয়ার গেল ভেসে
হায়রে বেহুদা মন তুই পাড়ি দিবে কিসে ॥
কত সাউদ মহাজন পাড়ি দিতে পায় না নদীর দিশে।
সাঁতার দিয়া জল খাইয়া মারা গেল বিষে ॥
নদীর উপর বৃক্ষ একটি একটুক উজান ঘেসে।
পাথর শিলা বৃক্ষের নামটি শিকড় নাই তার শেষে ॥
সেই নদীতে জল আনিতে একজন নামিল সাহসে।
জল আনিয়া পাড়ে উঠে পরে বেহুশে ॥
সেই নদীর তরঙ্গ ভারি চলে অতি জোসে।
জলের নিচে পাখির বাসা ভাঙ্গল বাতাসে ॥
সিদ্ধ মানুষ দিছে পাড়ি গুরুজির পরশে
রশিদ উদ্দিন নদীর পাড়ে খাড়া আছে আশে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:হবে মন তোর কী উপায়, ভজরে কিশোরীর পায়
Next Post:শুন ওরে দোকানদার, বেচাকিনায় খবরদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑