• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার আকাশে এসেছিনু হায় আমি কলঙ্কি চাঁদ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » তোমার আকাশে এসেছিনু হায় আমি কলঙ্কি চাঁদ
তোমার আকাশে এসেছিনু হায় আমি কলঙ্কি চাঁদ
দূর হতে শুধু ভালবেসেছিনু সে তো নহে অপরাধ ।।
তুমি তো জানিতে আমার হিয়ার তলে
কোন্ সে বেদনা কলঙ্ক হয়ে দোলে—–
মোর জোছনায় টুটে গেল তাই তোমার মনের বাঁধ ।।
কলঙ্ক মোর দেখেছে সবাই তুমি দেখেছিলে আলো,
মোর কলঙ্কে গৌরব মানি তাই বেসেছিলে ভালো।
অঙ্গে তোমার মোর ছায়া লাগে পাছে
ভালোবেসে তবু তোমারে চাহিনি কাছে ;
দূর কালিমাতে জ্বলে আজও তাই অপূর্ণ মোর সাধ ।।

কথা – প্রণব রায়, সুর – শৈলেশ দত্তগুপ্ত, কণ্ঠ – সন্তোষ সেনগুপ্ত
Category: আধুনিক বাংলা গানTag: প্রণব রায়
Previous Post:পথ ছেড়ে দাও প্রিয়া সময় নাহি যে আর
Next Post:পরদেশী কোথা যাও থাম গো হেথা পলাশবনের পাশে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑