• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পথ ছেড়ে দাও প্রিয়া সময় নাহি যে আর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » পথ ছেড়ে দাও প্রিয়া সময় নাহি যে আর
পথ ছেড়ে দাও প্রিয়া সময় নাহি যে আর,
জীবনে আমার পরম লগ্ন এলো জয়যাত্রার ||
ওই শোনো আজ দাঁড়ায়ে দুয়ারে
বন্দিনী দেশ ডাকে বারে বারে—–
যাবার বেলায় মোর হাতে দাও মালা নয়, তরবার ||
যদি ফিরে নাহি আসি অশ্রু ফেলো না,
তুমি যে বীরের প্রিয়া—–
তব সীমন্তে কুমকুম দিও গো মোর বুকের শোনিত দিয়া |
আমার রয়েছে অগ্নির বাসর,
স্বপ্ন দেখার নাহি অবসর——
মালা দিয়ে তারে কেন বাঁধো যার দু’হাতে শিকলহার ||

কথা – প্রণব রায়, সুর – দুর্গা সেন, কণ্ঠ – সত্য চৌধুরী
Category: আধুনিক বাংলা গানTag: প্রণব রায়
Previous Post:নিদহারা আজ রাতে গায় পাপিয়া
Next Post:তোমার আকাশে এসেছিনু হায় আমি কলঙ্কি চাঁদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑