• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একবার জগন্নাথে দেখ রে যেয়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » একবার জগন্নাথে দেখ রে যেয়ে

একবার জগন্নাথে দেখ রে যেয়ে
জাত কেমনে রাখো বাঁচিয়ে।
চণ্ডালে আনিলে অন্ন,
ব্রাহ্মণে তাই খায় চেয়ে।
জোলা ছিল কবীর দাস
তার তোড়ানি বার মাস
উঠছে উথলিয়ে।
সেই তোড়ানি খায় যে ধনী
সেই আশে দরশন পেয়ে।
ধন্য প্রভু জগন্নাথ
চায় না রে সে জাত-অজাত
ভক্তের অধীন সে।
জাত বিচারী দুরাচারী
যায় তারা সব দূর হয়ে।
জাত না গেলে পাইনে হরি
কি ছার জাতের গৌরব করি
ছুঁসনে বলিয়ে।
লালন বলে, জাত হাতে পেলে
পুড়াতাম আগুন দিয়ে।।

————
লালন ফকির : কবি ও ব্য, পৃ. ১৭২; লালন-গীতিকা, পৃ. ৩০-০৮; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৯৬ (সঞ্চারীর ১ম চরণে ‘ধন্য প্রভু’ স্থলে ‘ধর্ম-প্রভু’ কথান্তর আছে।) সরলাদেবী ‘ভারতী’র ভাদ্র, ১৩০২ সংখ্যায় ‘লালন ফকির ও গগন’ প্রবন্ধে গানটি উদ্ধৃত করেন। এখানে ধুয়ার ১ম চরণ জগন্নাথে দেখ রে যে “এবং সঞ্চারীর ৪র্থ চরণ “এবার জাত বিচারী দুরাচারী”– রূপে সংকলিত হয়েছে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:উবুদ করা নদী দেখলাম ভাই
Next Post:এখন আর ভাবলে কি হবে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑