• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উবুদ করা নদী দেখলাম ভাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » উবুদ করা নদী দেখলাম ভাই

উবুদ করা নদী দেখলাম ভাই।
আসমানে তার তোলি।
কত জাহাজ মলুক যাচ্ছে কারা
শুনে নদীর কলকলি।
সেই নদীতে জোয়ার এলে উঠে সোনা
আ-জোয়ারে উঠে লোনা
আচ্ছা মজার ফলি৷
ও সে রসিক মাঝি দিচ্ছে পাড়ি
ওহিক যারা যাচ্ছে মারা
সদায় খায় চুব-চুবানি৷
লালন কয়, সদায় থেকো অনুরাগে
হোসনে যেন খলখলি৷।

————
হারামণি, ৫ম খণ্ড পৃ. ৯০.
গানটি সম্পূর্ণ সংগৃহীত হয়নি। সঞ্চারী ও আভোগর কোন কোন চরণ missing. অন্য পাঠ না পেলে এর পুনর্গঠন সম্ভব নয়। এটি দেহতত্ত্বের গান; নদী, জাহাজ, মাঝির রূপকে গানটি রচিত হয়েছে। বিষয় ও তার উপর দখল না থাকলে এরূপ রূপক রচনা করা যায় না।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:উপরোধে কাজ দেখ রে ভাই
Next Post:একবার জগন্নাথে দেখ রে যেয়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑